Home / সারাদেশ / প্রেমের ফাঁদে ফেলে পুরুষশিকারী দুই নারীসহ ৬ ভুয়া ডিবি আটক

প্রেমের ফাঁদে ফেলে পুরুষশিকারী দুই নারীসহ ৬ ভুয়া ডিবি আটক

স্টাফ করেসপন্ডেন্ট :

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ নারী প্রতারকসহ ৪ জন ভুয়া গোয়েন্দা পুলিশকে (ডিবি) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-০১। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ড ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব জানায়, চক্রটি বেশ কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির মতো কাজ করতো। পাশাপাশি চক্রের নারী সদস্যরা দেশের বিভিন্ন এলাকার বিত্তশালীদের মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন করে প্রেমের ফাঁদে ফেলে। এরপর তারা তাদের জিম্মি করে মোটা অংকের টাকা আদায় করে।

আপডেট :   বাংলাদেশ সময় : ০২:১৯ অপরাহ্ন, ১৯ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শুক্রবার ০৩ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি