মতলব দক্ষিণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
মতলব দক্ষিণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬মে) সকাল সাড়ে দশটায় মতলব দক্ষিণ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা কৃষি অফিসার চৈতন্য পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।
তিনি বলেন, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের মাধ্যমে কৃষক কৃষাণীরা আধুনিক ও নিরাপদ চাষাবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করেছেন। বিশেষ করে জমির ধরন অনুযায়ী সঠিক মৌসুমে সঠিক জাতের ফসল নির্বাচন, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ও সবুজ সারের ব্যবহার বৃদ্ধি, আলোক ফাঁদ ও পার্চিং পদ্ধতি প্রয়োগ করে পরিবেশবান্ধব উপায়ে পোকা দমন, পানির অপচয় রোধ করে কম খরচে সেচ প্রদান এবং বিষমুক্ত খাদ্য উৎপাদন নিশ্চিত করা ও খাদ্যের পুষ্টিগুণ বজায় রাখার কৌশল।
তিনি আরো বলেন নিরাপদ খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি সাংবাদিক জাকির হোসেন, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী, মতলব পৌর কৃষকদলের সভাপতি মাহবুব প্রধান।কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন জুম্মন হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মুক্তার হোসেন।
- মাহফুজ মল্লিক/ ৬ মে ২০২৬