Home / 2026 / ফেব্রুয়ারি

Monthly Archives: ফেব্রুয়ারি 2026

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এম এ হান্নান

সংসদ

যতক্ষণ পর্যন্ত দল আমাকে গ্রহন না করবে ততক্ষণ পর্যন্ত শপথ গ্রহণ করবো না। এ ঘোষণা থেকে সরে গিয়ে শপথ গ্রহণ করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী আসনের ২৬৩ নং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র জয়ী প্রার্থী মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এম এ হান্নান জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটে বাংলাদেশ জাতীয় সংসদ ...

Read More »

মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথের জন্য ডাক পেলেন যারা

সংসদ

সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার বেলা ১১টা থেকে ডাক পেয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রী। ক্ষমতাসীন বিএনপি সরকার মন্ত্রিসভায় ৪৯ জন ডাক পেয়েছেন। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন ২৫ জন। এরা হলেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ ...

Read More »

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

সংসদ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ ...

Read More »

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ হচ্ছে আজ। এরইমধ্যে শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। সেখানে দলটির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী ...

Read More »

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। শপথ অনুষ্ঠান উপলক্ষে সকাল ৯টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ...

Read More »

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন এহসানুল হক মিলন

সংসদ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আ ন ম এহসানুল হক মিলন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, আজ সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। চাঁদপুর-১ (কচুয়া) আসনে ...

Read More »

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ

সংসদ

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজ যুক্ত হচ্ছে নতুন অধ্যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। একই সঙ্গে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও। এর আগে, সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম ...

Read More »

শপথ নিতে আসছেন নবনির্বাচিত এমপিরা

সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আজ। সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যে সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ও তার চারপাশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি ...

Read More »

অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস বিদায়ী ভাষণ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ। যার ভিত্তিতে গণভোটে বিপুল ভোটের মাধ্যমে তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে জনগণ। জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করব- একটি নির্ধারিত সময়ের মধ্যে এটি বাস্তবায়ন হবে। সোমবার রাত সাড়ে ৯টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ‘শুরুতেই ...

Read More »

কচুয়ায় শতাধিক লাউ ও গাছ কর্তনের অভিযোগ

সংসদ

চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামে চানমিয়া ব্যাপারি বাড়িতে পূর্ব বিরোধের জের ধরে প্রবাস ফেরত খোকন মিয়ার লাউ বাগানের বেশ কিছু গাছ ও সবজি বাগানের গাছ-গাছালি কেটে ফেলার অভিযোগ উঠেছে। রবিবার রাতে কে বা কাহারা শত্রুতার জের ধরে প্রবাস ফেরত খোকন মিয়ার লাউ বাগানের গাছ কেটে ফেলে। এ ঘটনায় প্রবাসীর পরিবার ও স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রবাসীর স্ত্রী মোসা: নাছিমা ...

Read More »