চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাস স্ট্যান্ডে জৈনপুর এক্সপ্রেস নামক দাঁড়িয়ে থাকা ৩ টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকাণ্ডে একটি বাস পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ টি বাস আংশিক ক্ষতি হয়। এছাড়া মতলব ...
Read More »Daily Archives: ফেব্রুয়ারি 27, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনকে ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশনের শুভেচ্ছা
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা এবং প্রবাসী কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মনোনীত করায় তাঁকে ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনের সাথে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ড. মো. সলিম উল্যাহ, ...
Read More »হাজীগঞ্জে সাংবাদিক পাপ্পুর বাবার দাফন সম্পন্ন
হাজীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক দেশ রূপান্তর ও চাঁদপুর কণ্ঠের প্রতিনিধি পাপ্পু মাহমুদের পিতা মরহুম মো. হাবিবুর রহমান (৭৩)-এর দাফন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাদ আসর জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে এদিন সকাল ৬টায় অসুস্থতাজনিত কারণে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। তিনি হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়নের ...
Read More »চলতি মাসেই দেশে ১০ বার ভূমিকম্প, ভয়াবহ বিপদের শঙ্কা
ঘন ঘন ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ। চলতি মাসের প্রথম ২৭ দিনেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ১০ দফা ভূকম্পন অনুভূত হয়েছে। অধিকাংশ কম্পনের মাত্রা মৃদু থেকে মাঝারি হলেও জনমনে আতঙ্ক বাড়ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, এ মাসে ২৭ দিনেই ভূমিকম্প হয়েছে ১০ বার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিট ২৪ সেকেন্ডে ঢাকাসহ দেশের ...
Read More »কচুয়ায় ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার ও দোয়া মাহফিল
কচুয়ায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কচুয়া বিশ্বরোড় এলাকায় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার সভাপতি মো: মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার শিল্প ও বানিজ্য বিষয়ক ...
Read More »চাঁদপুরের পদ্মা-মেঘনায় দুমাস সব ধরনের মাছ ধরা বন্ধ
ইলিশ পোনাসহ (জাটকা) সকল মাছ রক্ষায় দুই মাসের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ৬টি নদী অঞ্চলে সব ধরনের মাছ ধরা বন্ধ হচ্ছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে শুরু হয়ে মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা চলবে। নিষেধাজ্ঞার এসময় চাঁদপুরের চরাঞ্চল সমৃদ্ধ মতলব উত্তর উপজেলার ৯ হাজার একশো জেলের প্রত্যেককে চার কিস্তিতে ১৬০ কেজি চাল দেবে সরকার। এসময় জেলেরা নৌকা ও জাল ...
Read More »কচুয়ায় মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, কচুয়াকে মাদকমুক্ত করতে প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না এবং মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় কচুয়া উপজেলা উপজেলা পরিষদ হলরুমে। সভায় সভাপতিত্ব করেন ...
Read More »চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুর প্রেসক্লাব ভবনের ৩য় তলায় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম। সংগঠনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন , সিনিয়র সহ সভাপতি এস এম সোহেল, সহ-সভাপতি মাজহারুল ইসলাম ...
Read More »উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে আমরা এগিয়ে যাবো: এমপি ইঞ্জি. মমিন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও প্রয়াত নেতাদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। ২৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে নব নির্বাচিত সাংসদ ইঞ্জি. মমিনুল হকের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে উক্ত ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও হাজীগঞ্জ শাহরাস্তি আসনের নবনির্বাচিত সাংসদ ইঞ্জি. মমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই এক ...
Read More »চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক সভা ও ইফতার মাহফিল
মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের ইউরেশিয়া কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। তিনি বলেন, ইসলামে যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং সামাজিক ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur