চাঁদপুর (৩) আসন এর সাবেক দু’বারের নির্বাচিত সফল সংসদ সদস্য, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী মরহুম আলহাজ্ব হারুন অর রশিদ খানের আজ ২২ তম মৃত্যুবার্ষিকী। মরহুমের মৃত্যুবার্ষীকী ঘিরে তার সুযোগ্য সন্তানরা প্রতি বছরের ন্যায় এবারো ২৭ ফেব্রুয়ারী শক্রবার ৯ম রমজান মরহুমের জন্মস্থান সফরমালী এলাকা, মতলব সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় মিলাদ ও দোয়া এবং অসহায় গরিব মানুষদের মাঝে সাহায্য ...
Read More »Daily Archives: ফেব্রুয়ারি 26, 2026
সরকারি কাজে রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো প্রকার হস্তক্ষেপ মেনে নেয়া হবে না: এমপি ইঞ্জি. মমিন
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, গ্রাম্য সালিসের নামে হয়রানি বন্ধে দরবারিদের তালিকা প্রস্তুত করতে হবে। আগামী এক মাসের মধ্যে থানার ওসিকে এই তালিকা প্রস্তুত করতে হবে। জনগণ যাতে বিচারের নামে সালিসদের মাধ্যমে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকারি কাজে রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো প্রকার হস্তক্ষেপ মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ...
Read More »ভূমি অফিসে সেবামূল্য প্রকাশের নির্দেশ, কোন সেবায় কত খরচ
ভূমি মন্ত্রণালয় ভূমি সেবায় সরকার নির্ধারিত ফি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কঠোর অবস্থান নিয়েছে। এখন থেকে দেশের সব উপজেলা ভূমি অফিস, সার্কেল অফিস এবং ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে সেবামূল্য সংবলিত স্থায়ী সাইনবোর্ড টাঙাতে হবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি অফিসে ৪ ...
Read More »বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল
চাঁদপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, নারী উদ্যোক্তা, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে নারী উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব-এর সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, “বিজয়ী নামটির একটি তাৎপর্য রয়েছে। সংগঠনটি ইতোমধ্যে অসংখ্য নারী উদ্যোক্তা তৈরি করেছে। আজকের ...
Read More »চাঁদপুর ইব্রাহিমপুরে ভেকু দিয়ে মাটি কাটার বিরুদ্ধে ফের প্রশাসনের অভিযান
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের বিভিন্ন চরে প্রজেক্ট তৈরির নামে ভেকু (এক্সকাভেটর) দিয়ে অনবরত কৃষি জমির টপসয়েল কেটে ফেলছে একটি চক্র। এতে শত শত কৃষকের কৃষি জমি বিনষ্ট এবং দখল হয়ে যাচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে ফের সেখানে অভিযান চালিয়েছে সদর উপজেলা প্রশাসন। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনির নেতৃত্বে এই ...
Read More »কাজী ইব্রাহীম জুয়েলের উদ্যোগে ইফতার ও দোয়া
চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাঁদপুর শহরের ষোলঘর কাদের মিজি জামে মসজিদে এ আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সুধীজন এবং পথচারী রোজাদাররা অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ ...
Read More »হাইমচরে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র রমজান মাস উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ভিঙ্গুলিয়ায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বন্ধু তরুণ সমাজকল্যাণ পরিষদ। বৃহস্পতিবার (৮ রমজান) সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে এসব ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আঃ ...
Read More »কচুয়া নিন্দপুর স্কুল এন্ড কলেজে দু’শিক্ষার্থীর টেলেন্টপুলে বৃত্তি লাভ
সদ্য প্রকাশিত এবারের অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর স্কুল এন্ড কলেজের ২ মেধাবী শিক্ষার্থী টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। এরা হচ্ছে, মাছুমা জান্নাত মাসফি ও নুসাইবা আক্তার। জানা গেছে, কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের সর্ব পশ্চিমে অবস্থিত নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর স্কুল এন্ড কলেজটি ১৯৯৮ সালে বিতারা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: ইসহাক ...
Read More »নিন্দপুর এম. কে আলমগীর স্কুল এন্ড কলেজে পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিন্দপুর ড. মহীউদ্দীন খান আলমগীর স্কুল এন্ড কলেজে এসএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন, বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: ইসহাক সিকদার। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, যে কোনো সময়ের চেয়ে ...
Read More »হাইমচরে কালোজিরা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের, আবাদ বেড়েছে ১৮ গুণ
চাঁদপুরের নদীবিধৌত হাইমচর উপজেলায় অর্থকরী ও উচ্চমূল্যের ফসল হিসেবে কালোজিরা চাষে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। স্বল্প খরচ, কম সময় এবং বাজারে আকর্ষণীয় দাম থাকায় এ অঞ্চলের কৃষকদের কাছে ‘কালো হীরা’ হিসেবে পরিচিতি পাচ্ছে এই ফসল। গত বছরের তুলনায় এ বছর উপজেলায় কালোজিরার আবাদ বেড়েছে প্রায় ১৮ গুণ। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, গত অর্থবছরে উপজেলায় মাত্র ১ হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে কালোজিরা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur