আজ ভয়াল ১৯ ফেব্রুয়ারি। মতলবের এম ভি মহারাজ লঞ্চ দুর্ঘটনার ২১ বছর। ২০০৫ সালের আজকের এ দিনে কালবৈশাখী ঝড়ে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসা মতলবগামী এম ভি মহারাজ লঞ্চটি প্রায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের পাগলা নামক স্থানে লঞ্চটি উল্টে নিমজ্জিত হয়। এতে লঞ্চে থাকা প্রায় দু’শতাধিক বিভিন্ন বয়সী নারী ও পুরুষ প্রাণ হারায়। লঞ্চটিতে মতলব দক্ষিণ ও উত্তর উপজেলার ...
Read More »Daily Archives: ফেব্রুয়ারি 19, 2026
বসন্তের নানা ফুলের সঙ্গে কচুয়ায় সৌরভ ছড়াচ্ছে গাছে গাছে আমের মুকুল
বিদায়ের সুর বেঁজে উঠতে শুরু তরেছে শীত। আর তারই ফাঁকে আগাম বসন্তের বার্তা নিয়ে চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় গাছে গাছে ফুঁটতে শুরু করেছে আমের মুকুল। মাঘের শেষ ভাগেই ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছ ও বাগানজুড়ে দেখা দিয়েছে সোনালী-হলুদ রঙ্গের মুকুলের। বসন্তের অন্যান্য ফুলের সঙ্গে আমের মুকুলের ঘ্রানে মৌ-মৌ করছে চারপাশের পরিবেশ। নগরীর বিভিন্ন সড়ক,শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গন ও আবাসিক এলাকার ...
Read More »শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। এ ভাতা শতভাগ করতে কাজ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বিষয়ে কথা বলেন তিনি। সরকারি কর্মচারীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও বেসরকারি শিক্ষকরা সেটা পান না কেন—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এহসানুল হক ...
Read More »রমজানকে স্বাগত জানিয়ে ছেংগারচর দ্বীনিয়া মাদ্রাসার মিছিল
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্র রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছারছীনা দ্বীনিয়া মাদরাসা ও হুজুর কেবলার প্রতিষ্ঠিত ছেংগারচর বাজার টিন্ডটি অফিস সংলগ্ন দ্বীনিয়া মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বডিং এর মাদ্রাসার উদ্যোগে মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার ছেংগারচর বাজার টিন্ডটি অফিস সংলগ্ন মাদ্রাসা হতে মিছিলটি শুরু হয়ে মতলব উত্তর থানা রোড হয়ে বাজারের ...
Read More »রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের ইফতার
রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে ইফতার করলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইফতারের সময় মাদ্রাসার, এতিমদের নিয়ে শহরের চেয়ারম্যান ঘাট এলাকার মসজিদের ৩য় তলায় এ আয়োজন করেন অ্যাড. সেলিম আকবর। এসময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে পিতা মাতা সহ সকল উম্মার রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা ...
Read More »রমজানকে স্বাগত জানিয়ে হাইমচরে বর্ণাঢ্য মিছিল
আসন্ন পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে হাইমচরে বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ২টায় উপজেলা সদর আলগী বাজারে বাংলাদেশ জমইযতে হিযবুল্লাহ হাইমচর উপজেলা শাখার অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। উপজেলা ছাত্র হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন সিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ও অতিথিরা রমজানের পবিত্রতা রক্ষায় সকলের প্রতি আহ্বান জানান। এতে বক্তব্য রাখেন ...
Read More »ফরিদগঞ্জে আগুনে ব্যবসায়ীর ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোয়ালভাওর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি অটো পার্টসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নজরুল ইসলাম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে গোয়ালভাওর বাজারের পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান “নাজিম অটো পার্টস”-এ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ...
Read More »রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
ঈদের আগে রমজান মাসেই পাইলট আকারে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। আজ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। এটা কার্যকর কীভাবে করা হবে,সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া ...
Read More »রমজানের রহমতের ১০ দিনের ফজিলত
আরবি ১২ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ মাসের নাম রমজান। এ মাসে মুসলিমদের উপর ফরজ করা হয়েছে এক মাসের রোজা। রমজান মাসের প্রথম ১০ দিনকে বলা হয় রহমতের ১০ দিন। এরপর থেকে শুরু হয় মাগফিরাতের ১০ দিন এবং শেষ ১০ দিন নাজাতের। রমজানের এই দিনগুলোতে কোনো প্রকার ত্রুটি থেকে বেঁচে থাকা বাঞ্ছনীয়। মহানবী (সা.) হাদিসে এ বিষয়ে ইরশাদ করেন। সুনানে নাসাঈ ও ...
Read More »নতুন সময়সূচিতে অফিস-আদালত চলবে
রমজান মাসে সেহেরি ও ইফতারের সময় বিবেচনা করে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস চলবে নতুন সময়সূচি অনুযায়ী। সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিস্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur