পবিত্র মাহে রমজান শুরুর প্রাক্কালে রমজান মাসে রাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এই দাবি সম্বলিত স্মারকলিপি সংগঠনের পক্ষ থেকে চাঁদপুরের জেলা প্রশাসক এবং বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ চাঁদপুরকে দেয়া হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি ) সকালে সংগঠনের নেতৃবৃন্দ এই স্মারকলিপি দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়- ‘সম্প্রতি বেশ কয়েকমাস যাবত চাঁদপুরে রাত সাড়ে দশটার পর গ্যাস থাকে না। ...
Read More »Daily Archives: ফেব্রুয়ারি 18, 2026
চাঁদপুরে পানির অভাবে ধানক্ষেত ফেটে চৌচির , দিশেহারা কৃষক
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রানিরহাট পূর্ব গুলিশা গ্রামের গুলিশা খালে পানি না থাকায় ইরি ধানের জমিগুলো ফেটে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন প্রায় ৩০ একর জমিতে ধান আবাদকারী কৃষকেরা। তাঁদের দাবি, দ্রুত খালে পানির ব্যবস্থা করা হউক। তাহলে জমিতে পানি দেয়া যাবে। তা না হলে জমি ফেটে ফসল নষ্ট হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড ...
Read More »সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকের বিষয়ে নানা তথ্য দেন। শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ...
Read More »রমজানকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জে জামায়াত ইসলামীর বর্ণাঢ্য মিছিল
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান নেতারা। পৌর সদরের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন ...
Read More »হাইমচরে সিনিয়ির সিটিজেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন
চাঁদপুরের হাইমচরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হাইমচর সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’। স্থানীয় ক্রীড়াপ্রেমী বয়োজ্যেষ্ঠদের শারীরিক ও মানসিক প্রশান্তি বজায় রাখার লক্ষ্যে হাইমচর সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাব এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে। অতিথিবৃন্দ টুর্নামেন্ট উপলক্ষে প্রকাশিত ব্যানারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতির কথা জানানো হয়েছে: প্রধান অতিথি: জনাব নাজমুল হাসান (অফিসার ইনচার্জ, হাইমচর থানা)। উদ্বোধক: জনাব এস.এম ফজলুর রহমান (বিশিষ্ট ব্যবসায়ী ...
Read More »শহীদ পরিবার ও অন্ধ হাফেজদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে ও রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়ক ইনক এর সার্বিক সহযোগিতায় জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবার ও অন্ধ হাফেজদের মাঝে ইফতার সামগ্রী (উপহার) বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১১টায় চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর প্রেসক্লাব মানবতার ...
Read More »মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সচিবালয়ে তার নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের প্রায় সব বৈঠকই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল। এর ...
Read More »হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রস্তুতি
১৮ ফেব্রুয়ারি রাত সেহরি গ্রহণ থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। সুতরাং ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা । আলহাজ্ব আহমদ আলী পাটওয়ারী রহ.ওয়াকফ এস্টেট কর্তৃক পরিচালিত হাজীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে আসন্ন রমজান উপলক্ষে ব্যবস্থা গ্রহণ সম্পর্কে মোতওয়াল্লী আলহাজ প্রিন্স শাকিল আহমেদ বলেন,‘ মুসল্লিদের সুন্দর ও সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে মসজিদ কমপ্লেক্সসহ প্রাঙ্গণে প্রয়োজনীয় কাপড়ের দস্তর বিছানোর ব্যবস্থা ...
Read More »হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লী’র পবিত্র মাহে রমজানের আহবান
আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস রমজান। পবিত্র মাহে রমজান মুসলিম জাহানের জন্যে আল্লাহ তা’য়ালার শ্রেষ্ঠ দান। সওয়াবের সূর্য উদয় হয়ে পাপের হয় অবসান এ মাসে। রহমতেরই ডালি নিয়ে আমাদের জন্যে আসছে এ পবিত্র মাহে রমজান। ফলে রমজান মাস মুসলমানদের জন্য খুবই পবিত্র এবং ফজিলতের একটি মাস। এ মাসে মুসলমানগণ পুরু এক মাস রোজা রাখেন। রোজা বা সিয়াম হচ্ছে-ইসলামের ৫ ফরজের মধ্যে ...
Read More »হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিলো ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন দফার আলোচনার মধ্যেই আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে ইরান। বুধবার ১৮ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ। ইরান জানিয়েছে, নিরাপত্তা ও নৌ-চলাচল-সংক্রান্ত উদ্বেগের কারণে বিশ্বের প্রায় ২০ % তেল পরিবহনে জড়িত এ প্রণালী সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে একই সময়ে সেখানে সামরিক ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur