চাঁদপুৃরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী এলাকায় সেচখালে পানির স্বল্পতার কারণে আবাদকৃত কৃষিজমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। চলতি আমন মৌসুমে রোপণ করা ধান চরম ঝুঁকিতে পড়েছে। পানির অভাবে কোথাও কোথাও ধানের চারা পুড়ে শুকিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী এলাকার বিস্তীর্ণ জমিতে চলতি আমন মৌসুমে ধান রোপণ করেন কৃষকরা। ...
Read More »Daily Archives: ফেব্রুয়ারি 16, 2026
শেখ ফরিদ আহমেদ মানিককে মন্ত্রী হিসেবে দেখতে চায় চাঁদপুরবাসী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শেখ ফরিদ আহমেদ মানিক। তার এই ঐতিহাসিক বিজয়ে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে পুরো চাঁদপুর। নির্বাচনের পর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে একটি জোরালো দাবি উঠেছে—তারা তাদের প্রিয় নেতাকে মন্ত্রিসভায় দেখতে চান। এ আসনের ১৬৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক পেয়েছেন ...
Read More »রমজানে ক্রয়মূল্যে পণ্য বিক্রি করে নজির গড়লেন ফরিদগঞ্জের শাহআলম
পবিত্র মাহে রমজান এলে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর প্রবণতা দেখা যায়। তবে বাংলাদেশে এর উল্টো চিত্র প্রায়ই লক্ষ্য করা যায়—রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী চক্র পণ্যের দাম বাড়িয়ে দেয়। ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কৃষক, শ্রমিক ও নিম্ন-মধ্য আয়ের মানুষের জীবনযাপন হয়ে ওঠে কষ্টকর। এমন বাস্তবতায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার মধ্য চরকুমিরা ...
Read More »সংসদ সদস্যরা কী কী সুবিধা পান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাতে ২৯৭ জন নবনির্বাচিত সংসদ সদস্যের গেজেট প্রকাশ করা হয়। এর আগে বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গেজেট প্রকাশ ও শপথ গ্রহণ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। এ সময়ে স্বাভাবিকভাবেই আলোচনায় আসে—সংসদ সদস্যরা রাষ্ট্রের পক্ষ থেকে কী ...
Read More »ফরিদগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ঐক্যের আহ্বান ডা. আবুল কালাম আজাদের
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের রাজনীতিতে সক্রিয় ব্যক্তিত্ব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মানবিক ডা. আবুল কালাম আজাদ ফরিদগঞ্জবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন। তিনি দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিবৃতিতে ডা. আজাদ বলেন, ফরিদগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও ...
Read More »নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি
নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি ও বাসা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার ১৬ ফেব্রুয়ারি সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। নতুন সরকারের মন্ত্রীদের আবাসনের বিষয় জানতে চাইলে উপদেষ্টা বলেন,এখন পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি প্রস্তুত করে রেখেছি। মিন্টো রোড, হেয়ার রোড,ধানমণ্ডি ও ...
Read More »চাঁদপুরে নষ্ট-পঁচা খেজুরে তেল মিশিয়ে বিদেশি ব্রান্ডের নকল প্যাকেটে বিক্রি
পবিত্র রমজানকে সামনে রেখে চাঁদপুরে একটি অসাধু ব্যবসায়ী চক্র নষ্ট-পাঁচা ও পুরোনো খেজুরে তেল মিশিয়ে এবং অনুমোদ বিনহীন বিদেশি ব্রান্ডের নকল মোড়কে প্যাকেটজাত করে পাইকারি বাজারে বিক্রি করছে। এমন একটি অসাধু ব্যবসায়ী চক্রকে চিহ্নিত করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়। ১৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার অভিযান চালিয়ে এমন অপরাধের সন্ধান পাওয়া যায়। এই অপরাধে মেসার্স কার্তিক ...
Read More »কাল ১০টায় এমপিদের, বিকেল ৪ টায় মন্ত্রিসভার শপথ
সংসদের দক্ষিণ প্লাজায় আগামি মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকাল ১০ টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ কথা নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই দিনে বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি। রবিবার ১৫ ফেব্রুয়ারি সাংবাদিকদের এসব তথ্য জানান আইন উপদেষ্টা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য ...
Read More »সংসদ সদস্যরা এবার দুটি শপথ নেবেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা একই দিনে দুটি শপথ নেবেন। একটি শপথ নেবেন সংসদ সদস্য হিসেবে,অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কাল ১৭ ফেব্রুয়ারি ঙ্গলবার সকালে প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন নির্বাচিতরা। এরপর আলাদাভাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। নবনির্বাচিত সংসদ সদস্যদের দুটি শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। জাতীয় সংসদ সচিবালয়ের ...
Read More »বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এ দু’ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখতে পারবেন তিনি। সে ক্ষেত্রে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur