চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে বিরামহীন নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুরের কৃতি সন্তান মোস্তফা খান সফরী। তিনি চাঁদপুর-১ থেকে চাঁদপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে বিভিন্ন এলাকায় উঠোন বৈঠক, পথসভা, জনসমাবেশ ও গণসংযোগে অংশগ্রহণ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিএনপির রাজনৈতিক সংগ্রাম, ...
Read More »Daily Archives: ফেব্রুয়ারি 7, 2026
চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র, চাঁদপুরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সকালে চাঁদপুর বধির ও শ্রবণ প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ...
Read More »আগামী এক বছরের মধ্যে এই ইউনিয়নে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে: শেখ ফরিদ আহমেদ মানিক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক করেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। শনিবার (৭ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন। উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমি আপনাদের প্রতিবেশী। ...
Read More »উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আপসহীন ভূমিকা রাখবো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে হাইমচর উপজেলার নয়ানী, কাঁটাখালী, আলগী ও চরভৈরভী এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন স্থানে আয়োজিত ...
Read More »জাল ভোট দিতে একটি দল বোরকা-হিজাব প্রস্তুত রেখেছে : ড.মাহদী আমিন
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, নির্বাচনে জাল ভোট দেয়ার জন্য একটি দল অধিক পরিমাণে বোরকা ও হিজাব প্রস্তুত রেখেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতে হবে। ৭ ফেব্রুয়ারি গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ড.মাহদী আমিন অভিযোগ করেন, ...
Read More »স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগে মামলা, আসামি ৫ জন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি প্রতীক) এম. এ. হান্নানের নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন। জানা গেছে, গত বৃহস্পতিবার ...
Read More »চাঁদপুরে নির্বাচনকালীন সমাবেশ : ৯ হাজার আনসার সদস্য মোতায়েন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও ভিডিপির কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহাম্মদ মাহবুবুর রহমান। জেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ জানায়, চাঁদপুর জেলার মোট ৭০৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব ...
Read More »১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৬ টাকা, যা আগের দামের তুলনায় ৫০ টাকা বেশি। সোমবার ২ ফেব্রুয়ারি দুপুরে নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন । ঘোষিত দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এলপি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ...
Read More »১১-১২ ফেব্রুয়ারি সারা দেশের দোকান ও শপিং মল বন্ধ
ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। শনিবার ৭ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট ...
Read More »দেশব্যাপি একযোগে দু’ দিন সারপ্রাইজ অভিযান
আগামি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামিকাল রোববার থেকে সারা দেশে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন শুরু হবে। আগামি মঙ্গলবারের মধ্যে সকল বাহিনী সদস্যরা জেলা ও উপজেলায় পৌঁছে যাবে। পুলিশ সদর দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সহিংস ঘটনা কঠোর হস্তে দমন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur