Daily Archives: ফেব্রুয়ারি 5, 2026

নির্বাচিত হলে কচুয়াকে দেশের শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর করব: আবু নছর আশরাফী

নির্বাচিত

চাঁদপুর-১ কচুয়া আসনে বাংলাদেশ জামায়েতে ইসলাম মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেছেন, ১২ই ফেব্রুয়ারী নির্বাচনে কাউকে না কাউকে ভোট দিবেন। সেক্ষেত্রে আমি আপনাদের ভাই হিসেবে দাঁড়িপাল্লার প্রতীকে একটি করে ভোট দিবেন। ভোট দেয়া ব্যক্তি সবসময় সময় মূল্যায়িত হন। আপনারা ভোট দিবেন আগে। আর আমরা আপনাকে দিব পরে। আপনারা ভোট না দিলে আমরা এমপি হতে পারব না। তাই একদিন ...

Read More »

১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব

নির্বাচিত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে সব ধরনের অস্পষ্টতা দূর করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এবং আগামী ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে। বৃহস্পতিবার ...

Read More »

আজকে এসেছি ভোটের জন্য আগামীতেও আসবো এলাকার উন্নয়ন করার জন্য: শেখ ফরিদ আহমেদ মানিক

নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের গণসংযোগ ও উঠান বৈঠক করেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার (৫ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন। উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, গত দেড় বছরে ...

Read More »

নির্বাচনি দায়িত্ব পালনে ১,০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

Govt .logo

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পাওয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। প্রজ্ঞাপনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের ...

Read More »

বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি

reading books

পূর্বনির্ধারিত ২০ ফেব্রুয়ারি থেকেই এবারের অমর একুশে বইমেলা শুরু হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি। একই সঙ্গে পবিত্র রমজান মাসে মেলা আয়োজন করায় মেলা প্রাঙ্গণে ইফতার, নামাজ ও তারাবির ব্যবস্থা রাখা হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে অমর একুশে বইমেলা-২০২৬ পরিচালনা কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। প্রকাশকরা ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজনের যে দাবি জানিয়েছেন,তার ...

Read More »

রমজানে অফিস চলবে নতুন সময়ে

সচিব

পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন অফিস সময় নির্ধারণ করা হয়েছে। রমজানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান। প্রেসসচিব শফিকুল আলম জানান, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ...

Read More »

সারা দেশে পবিত্র শবেবরাত পালিত

Eid-

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবেবরাত পালিত হয়েছে। মুসলমানদের কাছে সৌভাগ্যের এই রজনীটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে অতিবাহিত হয়। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল—ওয়াজ ও নসিহত, দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত, পবিত্র কোরআন তিলাওয়াত এবং হামদ-নাত পরিবেশন। জাতীয় মসজিদের পাশাপাশি ...

Read More »

আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন

21 padak

বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চু ও দেশবরেণ্য অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতাসহ ১০ জন এ বছরের একুশে পদক পাচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, চলচ্চিত্রের জন্য অভিনেত্রী ববিতা, চারুকলায় প্রফেসর ড.মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, ...

Read More »

নির্বাচনকালীন বিধি অবশ্যই আপনারা মেনে চলবেন: ডিসি

নির্বাচিত

চাঁদপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণের আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। ৫০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, চাঁদপুরের নির্বাচনকালীন পরিবেশ খুবই সন্তোষজনক । এখন পর্যন্ত ...

Read More »

বিদ্রোহী প্রার্থী ইস্যুতে সাংগঠনিক সংকটে ফরিদগঞ্জ বিএনপি

নির্বাচিত

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিদ্রোহী প্রার্থীকে কেন্দ্র করে সাংগঠনিক সংকটে পড়েছে বিএনপি। বিদ্রোহী প্রার্থীর পক্ষে তৃণমূলের উল্লেখযোগ্য অংশ কাজ করায় ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিলুপ্ত ঘোষণা করা হয়েছে উপজেলা ও পৌর যুবদলের কমিটি। একই সঙ্গে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতাসহ বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। ফলে কাগজে-কলমে ...

Read More »