চাঁদপুর–৪ ফরিদগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম. এ. হান্নানের চিংড়ি প্রতীকের বিজয় নিশ্চিত করতে নির্বাচনী মাঠে নেমেছেন দুই শিল্পপতি ও ভায়রা ভাই। তারা হলেন—চিংড়ি প্রতীকের প্রার্থী আলহাজ্ব এম. এ. হান্নান নিজে এবং একই আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল। এলাকাজুড়ে এই দুই ভায়রা ভাই শিল্পপতি ও সমাজসেবক হিসেবে সুপরিচিত। দু’জনের গ্রামের বাড়িও ফরিদগঞ্জ উপজেলাতেই। আলহাজ্ব এম. এ. ...
Read More »Daily Archives: ফেব্রুয়ারি 2, 2026
শেখ ফরিদ আহমেদ মানিককে গণফোরামের এমপি প্রার্থী সেলিম আকবরের সমর্থন
চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক’কে আনুষ্ঠানিকভাবে পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সেলিম আকবর। গতকাল (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় গণফোরামের নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. সলিম উল্লাহ সেলিম ...
Read More »ফরিদগঞ্জে ‘সম্প্রীতির মিছিল’ গড়ে উঠল এক ঐতিহাসিক মুহূর্ত
সময় তখন গোধূলি লগ্ন। সূর্য অস্তাচলের পথে, প্রকৃতি ধীরে ধীরে অন্ধকারের চাদরে ঢেকে পড়ছে। ঠিক সেই মুহূর্তেই ফরিদগঞ্জের রাজনীতিতে ছড়িয়ে পড়ে এক অনন্য আলোকছটা-সম্প্রীতি ও সহাবস্থানের এক বিরল দৃষ্টান্ত। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) শেষ বিকেলে ফরিদগঞ্জ থানার মোড়ে বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশীদের উপস্থিতিতে ধানের শীষ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত হচ্ছিল পথসভা। সভায় বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা লায়ন আল-আমিন। শত ...
Read More »স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে: এড. সলিমুল্লাহ সেলিম
স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় চাঁদপুর সদর-হাইমচর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমদ মানিকের পক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ...
Read More »ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে: ইঞ্জি. মমিনুল হক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ইঞ্জি. মমিনুল হক তার নির্বাচনী পথসভায় বক্তব্য কালে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। তাছাড়া বেকার যুবকদের জন্য বিশেষ কিস্তিতে নগদ টাকা দেওয়া হবে যাতে ব্যবসা বাণিজ্য, আউটসোর্সিং এর মাধ্যমে জীবনকে বদলাতে পারে। আগামীর বাংলাদেশ হবে ...
Read More »আপনারা নিশ্চিন্তে ও নির্ভয়ে ভোট দিতে পারবেন: শেখ ফরিদ আহমেদ মানিক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুরান বাজার ঘোষপাড়া হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় পুরাণ বাজার ঘোষপাড়া দূর্গা মন্দির প্রাঙ্গনে সভায় বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আমার শৈশব ও কৈশোরের সময় এই এলাকায় কেটেছে। তাই এই জায়গা ও ...
Read More »নির্বাচিত হলে বিনা পয়সায় ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা: এমএ হান্নান
চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম. এ. হান্নান বলেছেন, “অন্যরা পাঁচ-ছয় হাজার টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে। কিন্তু আমাকে নির্বাচিত করলে আমি বিনা পয়সায় ফ্যামিলি কার্ড দেব।” সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পোঁয়া গ্রামে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। এম. এ. হান্নান বলেন, “আমি বিগত ৩০ বছর ধরে ফরিদগঞ্জের প্রায় ...
Read More »মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় হাত পাখার প্রার্থীর নির্বাচনী পথসভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় চাঁদপুর-২ (মতলব উত্তর- মতলব দক্ষিণ) আসনের হাত পাখার প্রচার প্রচারণা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেংগারচর পৌরসভার সকল নেতা কর্মীরা। ২ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে চাঁদপুরের উপজেলার ছেংগারচর বাজার থেকে শুরু হওয়া নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণের মধ্য দিযয়ে ভোটের প্রচারণা শুরু হয় এবং তা বিভিন্ন এলাকার গিয়ে হাত পাখার নির্বাচনী ...
Read More »সিদ্দিকা বেগম বালিকা উবির বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত ডা.নওয়ব আলী মেমোরিয়াল ওয়েল ফেয়ার ট্রাষ্ট কতৃক প্রতিষ্ঠিত সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ...
Read More »ফরিদগঞ্জে চিংড়ি প্রতীকের সমর্থনে গণমিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম. এ. হান্নানকে বিজয়ী করার লক্ষ্যে ফরিদগঞ্জে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বিকেলে পৌর ছাত্রদলের ব্যানারে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এ সময় পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখর ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur