কল্যাণ ট্রাস্ট মেধাবৃত্তি পেল চাঁদপুরের ৩ সাংবাদিক সন্তান

দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি দিল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। চাঁদপুরের ৩ সাংবাদিক সন্তান যোগ্যতার ভিত্তিতে ও মেধার সম্মানে তারা এ মেধাবৃত্তি পেয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় রাজধানীর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের অভিভাবকদের হাতে বৃত্তির চেক হস্তান্তর করা হয়। তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ কর্তৃক সাংবাদিকদের মেধাবী শিক্ষার্থী সন্তানদের এ বৃত্তি দেয়া হয়। এরা হলেন -বাংলাদেশ পোস্টের ইংরেজি দৈনিকের চাঁদপুর জেলা প্রতিনিধি,চাঁদপুর টাইমসের সহকারী সম্পাদক ও এডমিন আবদুল গনি’র ছোট ছেলে তারিক আজিজ (অনার্স- ১ম শ্রেণি) ও মাস্টারর্স (প্রাণি বিজ্ঞান ) শেষ বর্ষ, ইলশেপাড়ের ভার-প্রাপ্ত সম্পাদক মাহাবুবুর রহমান সুমনের কন্যা অর্নাস পড়ুয়া ও আবদুল্লাহ মামুনের কন্যা এসএসসি পরীক্ষার্থী । কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিশেষ অতিথি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কার্যনির্বাহী সদস্য শাহিন হাসনাতসহ সাংবাদিক নেতা, তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমরা শিগগিরই সাংবাদিকদের জন্য অবসর সুবিধা নিয়ে নানা সুযোগ-সুবিধা ঘোষণা করব। এটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। সারা দেশের ৬৫-ঊর্ধ্ব সব সাংবাদিক এর আওতায় আসবেন। এ ছাড়া গণমাধ্যমের জন্য কেন্দ্রিয় ডেটা সেন্টার চালু করা হবে। এতে ভুল তথ্য থেকে পাঠক রক্ষা পাবেন। অনুষ্ঠানে সারা দেশে কর্মরত বিপুলসংখ্যক সাংবাদিক ও বৃত্তিপ্রাপ্ত সাংবাদিকদের অভিভাবক উপস্থিত ছিলেন। পরে সারা দেশের ৪০২ জন শিক্ষার্থীর অভিভাবকদের হাতে বৃত্তির চেক তুলে দেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এম আবদুল্লাহ।

উল্লেখ্য-অনার্স-মাস্টারর্স- ফাজিল-কামেল স্তরে – ২৪,০০০ টাকা, মাধ্যমিক ও্র উচ্চ মাধ্যমিক স্তরে-১৮,০০০ টাকা এবং মাধ্যমিক পর্যায়ে-১২,০০০ টাকা করে চেক স্ব স্ব অভিভাবকগণের হাতে প্রদান করা হয়েছে। চাঁদপুর প্রেস ক্লাবের গত সেশনের সভাপতি মো.শাহাদাত হোসেন শান্তের সময় এ ফাইল চাঁদপুর তথ্য অফিসের মাধ্যমে তৎকালীন জেলা প্রশাসকের স্বাক্ষরে ও তাঁদের সকল প্রকার কাগজপত্র যাচাই-বাচাই করে তথ্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

আবদুল গনি
২৪ ফেব্রুয়ারি ২০২৬
এ জি