Home / জাতীয় / নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি
govt

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি

নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি ও বাসা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার ১৬ ফেব্রুয়ারি সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

নতুন সরকারের মন্ত্রীদের আবাসনের বিষয় জানতে চাইলে উপদেষ্টা বলেন,এখন পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি প্রস্তুত করে রেখেছি। মিন্টো রোড, হেয়ার রোড,ধানমণ্ডি ও গুলশানে এ বাড়িগুলো রয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার প্রস্তুতি চলছে।

বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যরা যেসব বাড়িতে বসবাস করছেন,ওই ৩৭টি বাড়ির মধ্যে সেগুলোও রয়েছে বলে জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর বাসভবন বিষয় আদিলুর রহমান বলেন, ‘উনারা যেভাবে চান সেভাবে হবে। তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’

১৭ ফেব্রুয়ারি ২০২৬
এ জি