২১ রমজান ইসলামের ইতিহাসে এক স্মরণীয় দিন। এ দিনে ইসলামের ৪র্থ খলিফা হজরত আলি (রা.) শাহাদাত বরণ করেন। আবার এ দিনেই খেলাফত লাভ করেন তারই পুত্র হজরত হাসান (রা.)। রমজানের ২১ তারিখ হজরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেন। ২১ রমজান অনেক নবি-রাসুল জন্ম ও মৃত্যু হয়।
২১ রমজান মুসলিম উম্মাহর কাছে যেমনি এক হৃদয় বিদারক ঘটনা আবার অন্য দিকে ইসলামের অনন্য আনন্দের দিন। কারণ এ দিনে হজরত হাসান (রা.) খেলাফত লাভ করেছিলেন। হজরত হাসান ইবনে আলি (রা.) তার বাবা হজরত আলির (রা.) গুণাবলী বর্ণনাসহ ওঠে এসেছে ২১ রমজানের আরো কিছু তথ্য।
তিনি বলেন,‘তিনি (হজরত আলি রাদিয়াল্লাহু আনহু) এমন এক রাতে শাহাদাত বরণ করছেন-
> যে রাতে কুরআনুল কারিম নাজিল হয়েছে।
> হজরত ঈসাকে (আ.) আসমানে তুলে নেয়া হয়েছে এবং
> হজরত মুসা (আ.)ও ২১ রমজান মারা যান।
ইসলামের ইতিহাসে ৪০ হিজরির ২১ রমজান এক ঐতিহাসিক দিন। এ দিনেই বালকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী হজরত আলি (রা.) এক আততায়ী (ইবনে মুলযান)-এর তরবারির আঘাতে শাহাদাত বরণ করেন। (ইন্নালিল্লাহি——– রাজিউন)
১২ মার্চ ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur