১ কোটি ৭৮ লাখ ব্যয়ে মতলব পৌরসভার প্রধান সড়কের কাজের উদ্ধোধন
মতলব দক্ষিণ উপজেলা সদরের প্রধান সড়কের ম্যাক্সি স্ট্যান্ড থেকে রিক্সা স্ট্যান্ড পর্যন্ত আরসিসি ডালাই কাজের উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে এগারোটায় কাজের উদ্ধোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।
উদ্ধোধনকালে তিনি বলেন, উন্নয়নমূলক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার বা কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রে প্রশাসন বর্তমানে জিরো টলারেন্স।নিম্নমানের কাজের প্রমাণ মিললে তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ,মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, সিনিয়র সহ সভাপতি ডা.শোয়েব আহমেদ,
মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ,সিনিয়র যুগ্ম আহবায়ক এ কাজের ঠিকাদার জহিরুল হক জহির, যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ। উদ্ধোধন শেষে মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাহফুজ মল্লিক।
মতলব পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ণ প্রকল্পের অধীনে ১ কোটি ৭৮ লক্ষ ১১ হাজার ৩’শ ১৫ টাকা ব্যয়ে মতলব ম্যাক্সি স্ট্যান্ড থেকে মতলব রিক্সা স্ট্যান্ড পর্যন্ত আরসিসি ডালাই কাজটি করা হবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ১৯ জুন ২০২৬