Home / চাঁদপুর / হিলশা মেডিকেল হাসপাতালের বিশেষ সেবা কার্যক্রম

হিলশা মেডিকেল হাসপাতালের বিশেষ সেবা কার্যক্রম

চাঁদপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা শহরের আধুনিক চিকিৎসা সেবার অনন্য প্রতিষ্ঠান হিলশা মেডিকেল হাসপাতাল। প্রতিষ্ঠানটির কতৃপক্ষ ঘোষণা দিয়েছে, এই বিশেষ দিবসকে কেন্দ্র করে সকল ধরনের চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষায় আকর্ষণীয় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হবে।

হিলশা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মহান স্বাধীনতার দিবসকে সম্মান জানিয়ে সাধারণ মানুষের চিকিৎসা সেবা সহজলভ্য করার লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন দিন— অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার এই অফার কার্যকর থাকবে এবং এতে কোনো প্রকার শর্ত প্রযোজ্য নয়।

হিলশা মেডিকেল হাসপাতালটি চাঁদপুর শহরের কুমিল্লা রোডে, হাকিম প্লাজা সংলগ্ন উত্তর গেইটের পশ্চিম পাশে অবস্থিত। বিশেষ এই ছাড়ের সুযোগ নিতে আগ্রহীরা নির্ধারিত সময়ে এসে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও ডায়াগনস্টিক সেবা গ্রহণ করতে পারবেন। চিকিৎসা সেবা গ্রহণের জন্য সিরিয়াল ও বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা যাবে হাসপাতালের দেওয়া নির্ধারিত মোবাইল নম্বরে (01818-898356, 01711-62140)।

হিলশা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছেন, এই উদ্যোগের ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসা ব্যয় অনেকটাই কমবে এবং স্বাধীনতা দিবসের আনন্দ আরও অর্থবহ হয়ে উঠবে।

স্টাফ রিপোর্টার/
২৫ মার্চ ২০২৬