ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হান্নানের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চিংড়ি প্রতীকের প্রার্থী এম এ হান্নান বলেন, গুপ্টি পশ্চিম ইউনিয়নে গত ৫ ফেব্রুয়ারির হামলার ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে বিচলিত না হলেও দলের কিছু কর্মীর সম্পৃক্ততার অভিযোগে তিনি মর্মাহত। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তে তাঁর কোনো দায় প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় প্রার্থীর ওপর চাপানো উচিত নয়। জনগণের উদ্দেশে তিনি বলেন, তাঁকে নির্দোষ মনে করলে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন চিংড়ি প্রতীকে ভোট দিয়ে গণতান্ত্রিকভাবে এর জবাব দেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য, হামলার ঘটনার জবাব জনগণ ব্যালটের মাধ্যমেই দেবে।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপি নেতা সফিউল বাশার মুকুল, জেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান বকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মফু, আব্দুর রহমান, নজরুল ইসলাম পাটওয়ারী, ফারুক খান, মাসুদ বেপারী, জাকির হোসেন পাটওয়ারী, রফিকুল ইসলাম কাঞ্চন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, শাহাবুদ্দিন বাবুল, সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সদস্যসচিব জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু ও সদস্যসচিব শাওন চৌধুরী প্রমূখ।
সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
৯ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur