হাজীগঞ্জে সাংবাদিক পাপ্পুর বাবার দাফন সম্পন্ন

হাজীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক দেশ রূপান্তর ও চাঁদপুর কণ্ঠের প্রতিনিধি পাপ্পু মাহমুদের পিতা মরহুম মো. হাবিবুর রহমান (৭৩)-এর দাফন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাদ আসর জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে এদিন সকাল ৬টায় অসুস্থতাজনিত কারণে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। তিনি হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকরা গ্রামের মুন্সী বাড়ির মৃত ছেরামত আলী মুন্সীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু ছেলে, দু মেয়ে ও নাতি-নাতনিসহ গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে হাজীগঞ্জ প্রেসক্লাব, সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ করেছেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
২৭ ফেব্রুয়ারি ২০২৬