Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে বাবা-ছেলেকে র/ক্তা/ক্ত জখম, অভিযুক্ত পলাতক
বাবা

হাজীগঞ্জে বাবা-ছেলেকে র/ক্তা/ক্ত জখম, অভিযুক্ত পলাতক

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরের পানি সেচাকে কেন্দ্র করে দা দিয়ে হামলার ঘটনায় বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্তব্যপুর ইউনিয়নের দেশগাঁও গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল হামিদ ভুঁইয়া (৬০) ও তার ছেলে সাদ্দাম হোসেন(২৮)।

ঘটনাটি গত সোমবার (৯ মার্চ) রাতে দেশগাঁও গ্রামের আহতদের আমিন বাড়ির পূর্ব পাশে ঘটে।

এ ঘটনায় আহত আব্দুল হামিদ ভুঁইয়ার ছেলে মো. ইকবাল হোসেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা শাহ আলমের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে শাহ আলম হামিদ ভূঁইয়াদের বাড়ির পুকুর থেকে অন্যের জমিতে পানি সেচ দেওয়ার জন্য পাম্প মেশিন বসান। বিষয়টি দেখে মোহাম্মদ আব্দুল হামিদ ভুঁইয়া ও তার ছেলে সাদ্দাম হোসেন বিষয়টি জানতে চাইলে শাহ আলম তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
একপর্যায়ে তিনি তাদেরকে অকথ্য ভাষায় গালামন্দ শুরু করেন এবং হাতে থাকা দেশীয় অস্ত্র দা দিয়ে এলোপাতাড়ি হামলা চালান বলে অভিযোগ করা হয়। এতে আব্দুল হামিদ ভুঁইয়ার মাথায় গুরুতর কাটা জখম হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার ছেলে সাদ্দাম হোসেন তার বাবাকে বাঁচাতে গেলে সে তাকেও মারধর করে আহত করেন।

তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

এদিকে এমন হামলার ঘটনার পর থেকে অভিযুক্ত শাহ আলম পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

অভিযোগের ভিত্তিতে বুধবার ১১ মার্চ সন্ধ্যায় হাজীগঞ্জ থানার সেকেন্ট অফিসার জয়নাল আবেদীন ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরের পানি সেচকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১১ মার্চ ২০২৬