হাজীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির ইফতার মাহফিল
হাজীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সন্ধ্যায় নারগিস হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আব্দুল হক পাটওয়ারী।
ইফতার মাহফিলের পূর্বে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসাইন বেলাল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন তালুকদার কিরন, সমিতির জেলা সভাপতি শামিম হোসেন মিজি।
সমিতির সভাপতি ও পালিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল বাশার সাইফুল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সচিব ও নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মজুমদার’সহ অন্যান্য সদস্যবৃন্দ।
যুগ্ম আহবায়ক সাঈদুল বাসার জুয়েলের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র, মো. মিজানুর রহমান, মোহাম্মদ শাহজাহান, আফতাবুল ইসলাম, আখতার হোসেন, নাসরিন সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. ওমর ফারুক টিটু, উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সহ-সভাপতি সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, সদস্য জহিরুল ইসলাম জয়।
ইফতার মাহফিলে সমিতির যুগ্ম আহবায়ক বেলাল হোসাইন, মোহাম্মদ জামাল হোসেন, গোলাম রসূল স্বপন, মোহাম্মদ আবু ছাদেক, জান্নাতুল ফেরদৌস, কামরুন্নাহার, রোকেয়া সুলতানা ও রাবেয়া আক্তারসহ অন্যান্য অতিথিবৃন্দ, সমিতির ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
৮ মার্চ ২০২৬