হাইমচর সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
২৫ মার্চ বুধবার মোহাম্মদ নাজমুল হাসান, অফিসার ইনচার্জ, হাইমচর থানা, চাঁদপুর এর সার্বিক দিক নির্দেশনায় হাইমচর থানার এসআই(নিঃ) সোহরাব হোসেন ভূইয়া ও এএসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ জিআর- ৮৮/২৪, কচুয়া থানার মামলা নং- ১৩, তাং- ২৫/০৫/২০২৪ইং, ধারা- ৪১৩ পেনাল কোড এবং জিআর- ১০/২০২২ (হাইমচর), হাইমচর থানার মামলা নং- ১০, তাং- ১১/০১/২০২২ইং, ধারা- ৩৭৯ দঃ বিঃ এর ০১ (এক) বছরের সশ্রম কারাদন্ড এবং ২,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মাসুদ মিয়া (মাসুদ মোতাইত), পিতা- বিল্লাল হোসেন, সাং- মুতাইত বাড়ি, পাড়াবগুলা, এ/পি সাং- পাড়াবগুলা, (জনৈক হুমায়ন প্রধনীয়ার বাড়ি), ৬নং চরভৈরবী ইউপি, থানা- হাইমচর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।