হাইমচর সরকারি কলেজ মাঠে ছাত্রদলের ইফতার ও দোয়া
চাঁদপুরের হাইমচর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা, রমজানের পবিত্রতা রক্ষা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে কলেজ মাঠ প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক। তিনি তার বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়ার আপোষহীন মনোভাব ও দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের মানুষ তাঁর জানাজায় স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে প্রমাণ করেছে তিনি জনগণের হৃদয়ে কতটা স্থান জুড়ে ছিলেন। তিনি ছিলেন এদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী।
হাইমচর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান শেখ (সহ-সভাপতি, উপজেলা বিএনপি)হারুনুর রশিদ গাজী (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি)আজিজুল হক বাবুল (সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি)আবু তাহের সরদার ও জহিরুল ইসলাম মিয়াজী (যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপি)ফয়সাল আখন (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল)মিল্লাত মাঝি (সভাপতি, উপজেলা ছাত্রদল)ফয়েজ আহমেদ (সাবেক সাধারণ সম্পাদক, কলেজ শাখা ছাত্রদল) ছাত্রনেতা খালেদ, শাহিন, ওসমান, সজিব, রিফাত শাওয়ন।
এছাড়াও উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়াসহ কলেজ শাখার নেতাকর্মী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতারের পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ও তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারের যেকোনো আন্দোলনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা, দেশের শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)
১৪ মার্চ ২০২৬