হাইমচর প্রেসক্লাবের নবগঠিত কমিটির ইউএনও-ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরের হাইমচর প্রেসক্লাব-এর নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং থানা অফিসার ইনচার্জের (ওসি) সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

​সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম-এর নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ প্রথমে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান-এর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় আইন-শৃঙ্খলা রক্ষা ও তথ্য আদান-প্রদান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

​পরবর্তীতে বেলা ১১টায় নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়-এর কার্যালয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলার সাংবাদিকতার মানোন্নয়ন এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আহ্বান জানান।

​সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন ​”আপনারা যারা সাংবাদিকতা পেশায় রয়েছেন, আপনারা সবসময় মাঠে-ঘাটে থাকেন এবং সাধারণ মানুষের দুঃখ-কষ্ট সরাসরি অনুধাবন করেন। আপনারা আমাকে সঠিক এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করলে আমি হাইমচরের উন্নয়নে সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডগুলো আরও বেগবান ও সঠিকভাবে বাস্তবায়ন করতে পারব।”

​মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন​প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য মাওলানা আলী আকবর, ​প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, ​সহ-সভাপতি খন্দকার আবুল কালাম আজাদ, ​সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য সাহেদ হোসেন দিপু পাটোয়ারী,​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু।

​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সবুজ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ, অর্থ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক শিমুল অধিকারী সুমন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সোলাইমান মিয়া, সাধারণ সদস্য জাহাঙ্গীর আলম সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

​সাক্ষাৎকার শেষে প্রশাসনের কর্মকর্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে হাইমচরের জনপদকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

মোঃ আলমগীর হোসেন (আসিফ)/২০ এপ্রিল ২০২৬