হাইমচরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশসহ সারা বিশ্বে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়। ৮ মার্চ (শনিবার) সকাল ১১ ঘটিকায় আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা হলরুমে জেলা প্রশাসন, হাইমচর উপজেলা প্রশাসন,হাইমচর এর সহযোগিতার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,হাইমচর এর আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা জেন্ডার প্রোমাটার নুরজাহান রেখা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাকিল খন্দকার।

প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাকিল খন্দকার বলেন, নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে বর্তমান অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে এটাই হোক আমাদের অঙ্গীকার। বাংলাদেশের অদম্য মেয়েরা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বমহিমায় এগিয়ে যাচ্ছেন। নারীর অর্জনকে স্বীকৃতি দিতে ‘অদম্য নারী পুরস্কার’ ও ‘বেগম রোকেয়া পদক’ প্রদানসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন হাইমচর থানা’র অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, বিআরডিবি অফিসার আবদুস সালাম, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ বারেক বকাউল, সাংবাদিক মোঃ আলমগীর হোসেন আসিফ, উপজেলার বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
৮ মার্চ ২০২৬