Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচর গণহত্যা দিবস পালন

হাইমচর গণহত্যা দিবস পালন

২৫ মার্চ (বুধবার) সকাল ১১ ঘটিকায় হাইমচর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর সভাপতিত্বে ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ সারা দেশে বিশ্বের সবচেয়ে বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল। দুঃখভারাক্রান্ত হৃদয়ে সেই কালরাতের সকল শহীদকে স্মরণ করে বলেন, নারকীয় এই হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত। মার্চের দিনগুলোতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল, তখন ২৫ মার্চ সন্ধ্যায় অসহযোগ আন্দোলনের মধ্যেই স্বৈরশাসক ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করে। সেদিন মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা ‘অপারেশন সার্চ লাইট’ পরিচালনা করে ঘুমন্ত–নিরস্ত্র মানুষের ওপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালায়। ২৫ মার্চের কালরাতে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বাংলাদেশ একটি শক্তিশালী, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে উঠবে– গণহত্যা দিবসে এই আমাদের অঙ্গীকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আহসানুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাজহারুল হুদা, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রশিদ, পল্লী বিদ্যুৎ এজিএম রোকসানা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়েশা সুলতানা, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বারেক বকাউল, আঃ মান্নান মাষ্টার, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহসিম মিয়া, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।

প্রতিবেদক: আলমগীর হোসেন আসিফ ,
২৫ মার্চ ২০২৬