চাঁদপুরের হাইমচর উপজেলা ৫নং হাইমচর ইউনিয়নের কমিউনিটি পুলিশিং সমাবেশ মঙ্গলবার (২ আগস্ট) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাইমচর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘সমাজে শান্তির লক্ষ্যে পুলিশ জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। জনগনের সহযোগিতায় সমাজের যে কোন অপরাধ নির্মুল করা সম্ভব। কমিউনিটি পুলিশিং এর তথ্যের মাধ্যমে পুলিশ প্রশাসন সঠিক অপরাধীদের ধরতে সক্ষম হবে।
ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাত সরকারের সভাপতিত্বে ও ইউপি সদস্য মো. মনির গাজির পরিচালনায় বক্তব্য রাখেন নীলকমল ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন সরদার, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক মোঃ মুনচুর পাটওয়ারী, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সমাজসেবক সেলিম গাইন, মহিলা মেম্বার নাজমা বেগম প্রমুখ।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur
