হাইমচর আইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
“আমরা আপনার স্বপ্ন-বাস্তবায়নের রূপকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর আইডিয়াল স্কুলের শিক্ষার মান উন্নয়ন, দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও সম্মাননা প্রদান উপলক্ষে অভিভাবক সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা দক্ষিণ আলগী ইউনিয়নের ইব্রাহিম ভূইয়া বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় বিদ্যালয় হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক তাজুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মো. লিয়াকত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার মো. মজিবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ইনস্ট্রাক্টর মো. সাদিকুর রহমান, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক জয়নাল আবেদিন, হাসিবুর রহমান, মাশকুরা বেগম প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সিনিয়র সদস্য হাসান আল মামুন, জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক মো. শরিফ হোসেন, সাংবাদিক আলমগীর হোসেন আসিফসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে ২০২৫ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
৩০ সেপ্টেম্বর ২০২৬