হাইমচরে স্বেচ্ছাসেবক ব্লাড কল্যাণ ফাউন্ডেশনেরবর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা
চাঁদপুরের হাইমচরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশন’-এর সাফল্যের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে গুণীজন সংবর্ধনা, বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“হাতে হাত রাখি, সুন্দর সমাজ গড়ি”—এই প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, লেখক ও গবেষক এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ড. মো. সলিম উল্যাহ।
সংগঠনের সিনিয়র উপদেষ্টা মো. আব্দুল লতিফ-এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. ইসমাঈল তপাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বিশেষজ্ঞ মো. মামুনুর রশীদ পাটওয়ারী, ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রাইস হোসেন শিকদার, বিশিষ্ট সমাজসেবক কাজী মাও: মো. ইমরান হোসেন এবং খন্দকার আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় রক্তদান এবং সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশন গত ছয় বছর ধরে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা প্রশংসনীয়। বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গুণীজনদের সম্মাননা জানানোর এই উদ্যোগ সমাজ গঠনে পজিটিভ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলগী বাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জিল্লুর রহমান ফারুকী, আলোনিয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা কাজী সুলাইমান এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছফি উল্যাহ সওদাগরসহ স্থানীয় শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: ইসমাঈল তপাদার, সভাপতি হাফেজ ওবায়েদ উল্যাহ, সাধারণ সম্পাদক শিহাব হোসেন রাছেল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক তরিক শিকদার, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো: হাসিব, অর্থ সম্পাদক মো: হাসিন, স্বাস্থ্য ও জনসেবা বিষয়ক সম্পাদক মো: রিফাত, সদস্য সচিব মো: শান্ত হোসাইন, প্রধান নারী শাখা সুমাইয়া আক্তার ফারিয়া, সহ-প্রধান নারী শাখা নাজমিন সুলতানা মরিয়ম, সদস্য মো: নাদিম, ইমরান হোসাইন ইমন, অরাফ গাজী, আইনুল হাসান, মো: নাদিম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি পরীক্ষার পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, প্রশাসনিক কারণে অনুষ্ঠানটি দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের পরিবর্তে আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসায় স্থানান্তরিত করা হয়েছিল। পুরো আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশন।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)
৭ ফেব্রুয়ারি ২০২৬