হাইমচরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ২৬ মার্চ শুরু হয় স্বাধীনতার লড়াই। এরপর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে। পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে একটি নতুন দেশের, নাম তার বাংলাদেশ।

হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের সূচনা করা হয়। শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা প্রশাসন,হাইমচর থানা, বীর মুক্তিযোদ্ধারা এবং বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি পালিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।

এসময় আরও উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন উর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার, শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম, সমাজ কল্যান বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী আক্তার, হাইমচর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বারেক বকাউল,উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতয়াল, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহসিন মিয়া, চাঁদপুর সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন আসিফ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ।

উপজেলা প্রশাসন কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রশাসন কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। পরবর্তীতে বিজয়ী শিক্ষার্থীদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হয়।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)
২৬ মার্চ ২০২৬