হাইমচরে সিনিয়ির সিটিজেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন
চাঁদপুরের হাইমচরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হাইমচর সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’। স্থানীয় ক্রীড়াপ্রেমী বয়োজ্যেষ্ঠদের শারীরিক ও মানসিক প্রশান্তি বজায় রাখার লক্ষ্যে হাইমচর সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাব এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে।
অতিথিবৃন্দ টুর্নামেন্ট উপলক্ষে প্রকাশিত ব্যানারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতির কথা জানানো হয়েছে: প্রধান অতিথি: জনাব নাজমুল হাসান (অফিসার ইনচার্জ, হাইমচর থানা)।
উদ্বোধক: জনাব এস.এম ফজলুর রহমান (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, হাইমচর)।
সভাপতি: জনাব খোরশেদ আলম কোতয়াল (সভাপতি, হাইমচর সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাব)।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)
১৮ ফেব্রুয়ারি ২০২৬