হাইমচরে প্রস্তুতিমূলক সভা

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর সভাপতিত্বে ২৫ মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর থানা’র অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোঃ জামাল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এ.বি.এম আশরাফুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে.এম. আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফেরদাউস আক্তার, পল্লী বিদ্যুৎ এজিএম রোকসানা আক্তার, আলগী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতয়াল, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বারেক বকাউল, আঃ মান্নান মাষ্টার, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।

প্রস্তুতিসভায় ২৫ মার্চ গনহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে ব্যাপক কর্মসূচী আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সুন্দর ও স্বার্থক করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠনের বিষয়েও আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় সভায় উপস্থিত সবার সঙ্গে দিবসটি উদযাপনের সার্বিক পরিকল্পনা তুলে ধরেন এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
১২ মার্চ ২০২৬