হাইমচরে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হাইমচর উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর সকাল ১০টায় হাইমচর উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ থেকে র্যালিটি বের হয়ে দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়েছে। আলোচনা সভায় বাজাপ্তি রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান সিকদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হারুনর রশীদ গাজী, গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আবদুল হামিদুর রহমান,আদর্শ শিশু শিক্ষা নিকেতন স্কুলের প্রধান শিক্ষক এম এ লতিফ মাষ্টার,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিনসহ আগত অতিথি ও শিক্ষকমন্ডলী।
র্যালিতে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মোঃ আবু জাফর,হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন পেদা, সিনিয়র সাংবাদিক মোঃ মাসুদ আলম রিয়াদসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় শিক্ষক সমাজের মর্যাদা, শিক্ষার গুরুত্ব এবং একটি সুন্দর ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন অতিথি বৃন্দ।
আলোচনা সভায় অতিথিদের বক্তব্যবে বলেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
৬ অক্টোবর ২০২৬