হাইমচরে ‘ভাই বন্ধু যুব সংঘ’ মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
হাইমচর মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের হাইমচরে উৎসবমুখর পরিবেশে ‘দিবা-রাত্রি মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ (সিজন-৩)’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয় ‘ভাই বন্ধু যুব সংঘ’-এর আয়োজনে এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানটি জনতা বাজারের পূর্ব দিকে মইনুদ্দিন গো মোড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ও সম্মানীত ব্যক্তিবর্গঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং হাইমচর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব জনাব সরদার আবদুল জলিল মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং অরবিন্দ ফ্যাশনের প্রতিষ্ঠাতা জনাব মো: মাসুম বিল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:মো: মুমিন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক (ঢাকা)।মো: খাজা আহম্মেদ গাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক (ঢাকা)।মো: ইসমাইল ছৈয়াল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।মো: শাহ পরান আখন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল। মো: রাসেল আখন, সাধারণ সম্পাদক, একতা সমাজকল্যাণ অধিদপ্তর, হাইমচর উপজেলা।
অনুষ্ঠানের সভাপতিত্ব সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব মো: কামাল হোসেন বাচ্চু।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)
২ ফেব্রুয়ারি ২০২৬