হাইমচরে বাজার মনিটরিংয়ে প্রশাসনের অভিযান

হাইমচরে কাঁচা বাজার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন দিপংকর বাডৈ।

২৫ ফ্রেব্রুয়ারী (বুধবার) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হাইমচর উপজেলার সদর আলগী বাজারের ঔষধের দোকান, মুদি দোকান, কাঁচা বাজার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম এবং ভেজাল দ্রব্য বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্রকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপংকর বাডৈ’র নেতৃত্বে বিশেষ করে আলগী বাজারের ঔষধের দোকান, কাঁচা বাজার, মুদির দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং অতিরিক্ত মূল্য নির্ধারনে ব্যবসায়ীদেরকে কঠোর হুশিয়ারি প্রদান করেন সহকারী কমিশনার দিপংকর বাডৈ। সরকার নির্ধারিত মূল্যে পন্য বিক্রি সহ পরবর্তীতে নিয়মনীতি কেউ অমান্য করলে তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করার কথা জানান সহকারী কমিশনার।

এসময় উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের’কে সচেতন করে বিভিন্ন দিকনির্দেশনা এবং বাজারের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে সর্বসময়ে এই অভিযান চলমান থাকবে বলে জানান এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট।

জিনিপত্রের দাম অতিরিক্ত নেওয়া, মূল্য তালিকা না টানানোসহ বিভিন্ন অপরাধে ৪টি দোকানে বিভিন্ন অঙ্কের জরিমানা করে বাজার মনিটরিং টিম।

সংশ্লিষ্টরা বলছেন, ঔষধ, মুদি, কাঁচা বাজার সহ বিভিন্ন খাদ্যপণ্যের বাজার দর নিয়ে ক্রেতাদের অভিমত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং জোরদার করা হলে সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
২৫ ফেব্রুয়ারি ২০২৬