হাইমচরে চোরাই ব্যাটারিসহ দুই চোর গ্রেফতার
চাঁদপুরের হাইমচর উপজেলায় একটি চোরাই মামলার ঘটনায় ১২ ভোল্টের একটি ব্যাটারিসহ সন্দেহভাজন দুই আসামিকে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাইমচর থানাধীন মহজমপুর এলাকার আলগী পশ্চিম বাজার সংলগ্ন পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শাকিল দেওয়ান (২৫): পিতা- বিল্লাল দেওয়ান, সাং- মহজমপুর (৮নং ওয়ার্ড)। আনোয়ার হোসেন (২৮): পিতা- কালু মিয়া গাজী, সাং- মধ্য চরভাঙ্গা (৯নং ওয়ার্ড), হাইমচর, চাঁদপুর।
পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-র সার্বিক দিকনির্দেশনায় এসআই ফারুক উল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন। এ সময় তাদের নিকট থেকে চোরাইকৃত প্রায় সাড়ে পনেরো হাজার টাকা মূল্যের একটি বিশেষ ব্র্যান্ডের ‘H POWER’ ব্যাটারী জব্দ করা হয়।
এ ঘটনায় হাইমচর থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় একটি নিয়মিত মামলা (এফআইআর নং- ২৯, তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং- ২৫৫) রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আজ দুপুরে আইনি প্রক্রিয়া শেষে ধৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
২৪ সেপ্টেম্বর ২০২৬