হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গেলেন অ্যাড.শাহজাহান মিয়া
চাঁদপুরের হাইমচর উপজেলায় অগ্নিকাণ্ডে জহির সরদারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে ও খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি ও চাঁদপুর সদর–হাইমচর আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হাইমচর উপজেলার চর পোড়া মুখী এলাকায় গিয়ে তিনি আগুনে পুড়ে যাওয়া জহির সরদারের বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সেক্রেটারি মো. জসিম উদ্দিন বাহার, চরভাঙ্গা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আলী আকবর এবং ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান (মডেল)সহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে জহির সরদারের বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
১৩ মার্চ ২০২৬