হাইমচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ

হাইমচর উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়।

​উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী, ​সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, ​হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

​সরকার ঘোষিত এই কৃষি প্রণোদনার আওতায় নির্বাচিত প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির জন্য প্রয়োজনীয় ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি (DAP) এবং ১০ কেজি এমওপি (MOP) সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

​প্রধান অতিথির বক্তব্যে অমিত রায় বলেন, “কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সময়মতো বীজ ও সার বিতরণের মাধ্যমে কৃষকরা আউশ চাষে আরও উৎসাহিত হবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

​উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার জানান, প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যাতে এই সুবিধার সঠিক ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে তদারকি অব্যাহত রাখবে।এবং ২শত জন কৃষক কে এই বীজ ধান বিতরণ করা হয়। প্রায় ২৭ হেক্টর জমিতে উফসি, আউস বীজ ধান বিতরণ করা হয়েছে। আউশ ধান ৯শত ৬৫ হেক্টর জমিতে উৎপাদনের লক্ষমাত্রা রয়েছে।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষি অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সার ও বীজ পেয়ে উপস্থিত কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)
৬ এপ্রিল ২০২৬