হাইমচরে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাইমচর উপজেলা ওলামাদলের আয়োজনে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি,আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর সকাল ১০ টায় হাইমচর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওলামাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে সদর আলগী বাজারে ওলামাদলের র‍্যালিটি বের করা হয়েছে। আলোচনা সভায় ওলামাদলের সভাপতি মাওলানা মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন আনসারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোঃ হারুনর রশীদ গাজী,বিল্লাল হোসেন আখন, সরদার আবু তাহের,অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ আহমেদ গাজী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান আখন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, উপজেলা ছাত্রদলের সাবেক সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝি,চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুব আলম জিতু,যুবদলের সম্পাদক মোঃ জসিম সরকারসহ উপজেলা, ইউনিয়ন পর্যায়ের ওলামাদলের নেতৃবৃন্দ।

উপজেলা ওলামাদলের র‍্যালিটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে সদর আলগী বাজার প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়েছে।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাইমচর উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন আনসারী।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
৩০ সেপ্টেম্বর ২০২৬