হাইমচরে আ: রহমান মিয়াজী ফাউন্ডেশনের সেলাই মেশিন ও ছাগল বিতরণ

হাইমচরে চেয়ারম্যান আবদুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে উপকরণ হিসেবে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে।

শুক্রবার ২৯ মে বিকেলে ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান মরহুম আঃ রহমান মিয়াজীর সন্তান ও ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীম এর সভাপতিত্বে এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের সাবেক সভাপতি বুলবুল ইসমাইল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজা সাবেক সদস্য- প্রধানমন্ত্রী কার্যালয় ও হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি এজেডএম আজিজুর রহমান।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সোনাগাজী উপজেলা কৃষি অফিসার মাইনউদ্দিন আহমেদ সোহাগ, হাইমচর সরকারি কলেজের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) মো: শহীদুল্লাহ্, গন্ডামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান হামিদী, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল লতিফ ও নুরুল আমিন পাটোয়ারী, ও শিক্ষক জয়দেব চন্দ্র, ঢাকা সিটি করপোরেশন কর্মকর্তা লোকমান হোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ রহমত
উল্লাহ সহ এলাকার বিশিষ্টজন, সাংবাদিক ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী কাজের জন্য সাধুবাদ জানান এবং সবাইকে পাশে দাঁড়ানোর আহবান জানান। অনুষ্ঠান শেষে স্বাবলম্বীকরণ ও কর্মসংসংস্থানের জন্য সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে।

=> মোঃ আলমগীর হোসেন (আসিফ)/ ৩০ মে ২০২৬