স্বাধীনতা দিবসে বিএনপির আলোচনাসভা বুধবারের পরিবর্তে শুক্রবার
প্রেস বিজ্ঞপ্তি : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আলোচনা সভাটি অনিবার্য কারণবশত বুধবারের পরিবর্তে শুক্রবার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার ২৫ মার্চ বেলা আড়াইটায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্র ইনস্টিটিউশন মিলনায়তনে যে আলোচনা সভা অনুষ্ঠানের দিন ধার্য ছিল, তা অনিবার্য কারণে বুধবারের পরিবর্তে শুক্রবার ২৭ মার্চ বেলা আড়াইটায় উল্লিখিত স্থানে অনুষ্ঠিত হবে।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
২৫ মার্চ ২০২৬
এ জি