স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ তোমাদের হাতেই বিনির্মাণ হবে : জেলা শিক্ষা অফিসার

ড্যাফোডিল ইন্টা.স্কুল শাখা বাবুরহাটস্থ এসএসসি ২০২৬ কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় প্রধানঅতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন,‘‘শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানান। স্কুলটিতে এবার শতভাগ পাশ করায় আমি আনন্দিত। এ ফলাফল কে ধরে রেখে আগামিতে স্বপ্নের একটি বিশ্ববিদ্যালয়ে তোমরা পা রাখবে-এটাইতো তোমাদের পিতামাতা ও শিক্ষকদের প্রত্যাশা। তাই লেখাপড়ার পাশাপাশি নৈতিক চরিত্র ভালো রাখতে হবে। সফলতার সাথে নৈতিকতা অর্জন করতে হবে। ব্যর্থ হলে চূড়ান্ত সফলতা অর্জন হবে না। পিতামাতা শিক্ষক এবং গুরুজনদের প্রতি দায়িত্ব পালন,সুশীল আচরণ এবং ধর্মীয় নৈতিকতার মাধ্যমে দুনিয়া এবং পরকাল উভয় জগতের সফলতা আসে। নৈতিকতা শিক্ষা জীবনে ধারণ করে আগামির বাংলাদেশের নেতৃত্বের উপযোগী করে নিজেকে গড়ে তুলতে পারলে জুলাই বিপ্লবের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ তোমাদের হাতেই বিনির্মাণ হবে। ’’

২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ নূর খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ শাখার অধ্যক্ষ ক্যাপটেন এস আই এম জাহারিন ও সহকারী উপাধ্যাক্ষ হারাধন চক্রবর্তী এবং উপস্থাপনায় ছিলেন সহকারীশিক্ষক রুবেল হোসেন । অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গিফ্ট তুলে দেয়া হয়। অনুষ্টানে শিক্ষার্থীদের পিতা-মাতা শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।

প্রসঙ্গত,সারাদেশে এসএসসি সমমান ও দাখিল পরীক্ষার ফলাফল ১০ আগস্ট প্রকাশ করা হয়েছে। এসএসসি ২০২৬ চাঁদপুর উপজলোয় র্শীর্ষে ড্যাফোডিল স্কুল,কুমিল্লা বোর্ডে সেরা দশের মধ্যে একটি হওয়ার গৌরব অর্জন করে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ বছর পরীক্ষার্থী ছিল ৭০ জন। পাস করেছে শতভাগ।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজটি চাঁদপুর সদরে ও চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডে একটি মনোরম পরিবেশে অবস্থিত। লেখাপড়ার নিবিড় পরিবেশ,আকর্ষণীয় ভবন ও খেলাধুলার মাঠ,অভীজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শ্রেণি কার্যক্রম পরিচালনা,ধর্মীয় অনুশাসন,স্কাউটিং কার্যক্রম,জাতীয় দিবসসমূহ পালন,মাল্টিমিডিয়া ক্লাশ পরিচালনা,পরিস্কার-পরিচ্ছন্নতা,সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা প্রভৃতি মিলে চাঁদপুরের একটি স্বনামধন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নামই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ। প্রতিবছরই ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে ।

জেলা শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী-এবার সাধারণ এসএসসিতে চাঁদপুরের ২৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২১ হাজার ৬শ ৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৭শ ৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮৫ জন। জেলায় গড় পাসের হার ৬৩% ।

আবদুল গনি
এ জি