বাবলু ভাইয়ের মত স্বচ্ছ রাজনীতিবিদ আর পাবো না: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুর সদরের এমন কোনো মানুষ নেই, যিনি মাহবুব আনোয়ার বাবলু ভাইকে চিনতেন না। তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, মিশুক, সৎ ও জনবান্ধব একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনীতিকে তিনি কখনো ব্যক্তিস্বার্থে ব্যবহার করেননি, বরং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। আমরা বাবলু ভাইয়ের মত স্বচ্ছ রাজনীতিবিদ আর পাবো না। তার মতো একজন রাজনীতিবিদ সারা জেলা নয়, মনে হয় দেশেও পাবো না।

তিনি আরও বলেন, বাবলু ভাইয়ের মতো স্বচ্ছ, গ্রহণযোগ্য ও আদর্শবান রাজনীতিবিদ আজকের সময়ে বিরল। শুধু চাঁদপুর নয়, আমার বিশ্বাস সারা দেশেও তাঁর মতো রাজনীতিবিদ খুব কমই পাওয়া যাবে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর আদর্শকে ধারণ করে আগামী দিনে দলকে আরও শক্তিশালী করব।

দলের নেতাকর্মীদের উদ্দেশে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিটি বার্তা, প্রতিটি নির্দেশনা এবং রাষ্ট্র গঠনের কর্মপরিকল্পনা আমাদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হয়ে বিএনপির আদর্শ ও রাজনীতি মানুষের কাছে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করাই হবে মরহুম মাহবুব আনোয়ার বাবলুর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।

চাঁদপুর পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, মরহুম মাহবুব আনোয়ার বাবলুর ছেলে মো. কুন্তল খান, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. মুনির চৌধুরী, আলহাজ মোশাররফ হোসাইন, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা মৎস্য জীবী দলের মো. মোস্তফা কামাল, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. জসিম উদ্দিন পাটওয়ারী।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, ফেরদৌস আলম বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল মিশন, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তোফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

স্টাফ রিপোর্টার/
৩১ জুলাই ২০২৬