Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক
স্বচ্ছতা

স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুর-৩ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে কোনো প্রকার গাফিলতি বরদাস্ত করা হবে না।

তিনি আরো বলেন, জনগণের কল্যাণই আমাদের মূল লক্ষ্য। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা—সব খাতে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। মাঠপর্যায়ের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, স্বাস্থ্যসেবা, শিক্ষা কার্যক্রম, সামাজিক সুরক্ষা কর্মসূচি, পল্লী উন্নয়ন ও বিদ্যুৎ সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা কৃষি অফিসার তপন রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হাসান ফয়সাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিহান পারভেজ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার মো. আবু সাঈদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুমন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুব আলম, উপজেলা সমবায় অফিসার নাজমুন্নাহার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মশিউর রহমান ভূঁইয়া, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মেহেদী হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নুরুল ইসলাম পাঠান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রহমান খান, উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা আইসিটি অফিসার আনজুম রিয়াসাত, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সিমিতির সিফাত উদ্দিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অফিসার শেখ মো. হারুনুর রশীদ হীরা (অঃদাঃ), তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা আক্তার, চাঁদপুর সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জিল্লুর রহমান, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের নাছির উদ্দিন প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন প্রশাসিক কর্মকর্তা এম এ কুদ্দুছ রোকন, আশিকাটি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, রামপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা তনয় রায়, বিষ্ণুপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা হালিমা আক্তার, কল্যাণপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আলমগীর সরদার, মৈশাদী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শংকর আচার্য, তরপুচন্ডী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. মুনসুর আহমেদ, বাগাদি ইউনিয়ন হিসাব সহকারী নুরুন নবী, বালিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা তাসলিমা আক্তার, লক্ষীপুর মডেল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম মোস্তফা শামীম, ইব্রাহিমপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, চন্দ্রা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বশির উল্লাহ খন্দকার, হানারচর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রুমা আক্তার, রাজরেজরশ্বর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা নির্মল কৃষ্ণ পালসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রতিবেদক: শরীফুল ইসলাম/
২৩ ফেব্রুয়ারি ২০২৬