সেরা কন্ঠ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের প্রস্তুতি সভা

চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের পথচলার দেড়যুগ পূর্তি উৎসব উপলক্ষে দ্বিতীয় সেরা কন্ঠ শিল্পী প্রতিযোগিতা ও প্রথম সেরা আবৃত্তি শিল্পী প্রতিযোগিতা ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবে সভায় উৎসব উদযাপন পরিষদের আহবায়ক মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী কে এম মাসুদের পরিচালনায় উৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা সদস্য শরীফ চৌধুরী, এর আর ইসলাম বাবু, এমদাদুল হক মিলন, উৎসব উদযাপন পরিষদের যুগ্ম-আহবায়ক দীন মোহাম্মদ জিল্লু, যুগ্ম-আহবায়ক মৃনাল সরকার, তাবিবুর রহমান রিঙ্কু, বীরেন সাহা, আশিক খান, অ্যাড. রফিকুজ্জামান রনি, মানিক দাস, তানিয়া ইশতিয়াক খান, অভিজিত রায়, সমন্বয়কারী আলমগীর হোসেন পাটওয়ারী, আসমা আক্তার, ইমতিয়াজ উদ্দিন মাসুদ প্রমুখ।

সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার দ্বিতীয় সেরা কন্ঠ শিল্পী প্রতিযোগিতা ও প্রথম সেরা আবৃত্তি শিল্পী প্রতিযোগিতা ফাইনাল রাউন্ড প্রতিযোগিতা তারিখ নির্ধারন করা হয়। উভয় গ্রুপের প্রতিযোগিতা চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবে স্থান নির্ধারণ করা হয়।

এরমধ্যে দ্বিতীয় সেরা কন্ঠ শিল্পী প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের বিষয় “নজরুল সংগীত” নির্ধারন করা হয় ও প্রথম সেরা আবৃত্তি শিল্পী প্রতিযোগিতা ফাইনাল রাউন্ডের বিষয় “মহান স্বাধীনতা ও রূপসী চাঁদপুর” নির্ধারন করা হয়।

স্টাফ রির্পোটার/
৪ অক্টোবর ২০২৬