সেবার মান বাড়তে এবং রোগীদের হয়রানি বন্ধে সক্রিয়ভাবে কাজ শুরু করেছি : সিভিল সার্জন
২৫০ শয্যার চাঁদপুর জেলা সদর জেনারেল হাসপাতালের চিকিৎসা নিতে আসা অসহায় হতদরিদ্র রোগীদের আরো বেশি উন্নত সেবা নিশ্চিতে এবং দাললদের দৌরাত্ম্য বন্ধে উদ্যোগ নিচ্ছে সিভিল সার্জন কার্যালয়। স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় রুগীদের হয়রানি মুক্ত ও আরো উন্নত সেবা দেয়া এবং কম খরচে ভালো সেবা নিশ্চিত করার তাগিদ দেয়ার পর এই উদ্যোগ নিচ্ছে সরকারি দপ্তরটি।
সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সদর হাসপাতাল ছাড়া অন্যত্র পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হলে হ্রাসকৃত মূল্যে যেনো প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পরীক্ষা-নিরীক্ষা করা হয় সে লক্ষে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সাথে আলোচনা সভা করেছেন সিভিল সার্জন। সোমবার সকাল ১১ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় বাংলাদেশ প্রাইভেট হাসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলার নেতৃবৃন্দও বিশেষ ছাড়ে সদর হাসপাতালে রোগীদের পরীক্ষা নিরীক্ষা করবেন বলেও প্রতিশ্রুতি প্রদান করেন।
আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: মো নুরে আলম দীন।
এ সময় সিভিল সার্জন তার বক্তব্যে বলেন, জেলা সদর হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসে তাদের বেশির ভাগই হত দরিদ্র, নানা সীমাবদ্ধ থাকার পরও সেবা দেয়া হচ্ছে৷ সেবার মান বাড়তে এবং রুগিদের হয়রানি বন্ধে আমার আরো সক্রিয়ভাবে কাজ শুরু করেছি। নানা সময় প্রয়োজনেই রোগীদের নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রাইভেট হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারে করতে হয়, এতে বাড়তি টাকা গচ্ছা যায় রোগীদের৷ কম খরচে বা বিশেষ ছাড়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা যেনো সেবা পায় সে লক্ষে প্রাইভেট হসপিটাল এবং ডায়াগনস্টিক মালিকদের এগিয়ে আসতে হবে৷
তিনি বলেন, মানহীন কোন ডায়াগনস্টিক সেন্টার যেনো পরিচালিত না হয় সে দিকে আমাদের পাশাপাশি প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক মালিক এসোসিয়েশনের দায়িত্ব রয়েছে৷ আপনার যেহেতু সেবার মনোভাব নিয়েই ব্যবসা করতে এসেছেন তাই একটু বেশি ছাড় দিতে হবে৷
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল্লা আল যোবায়ের এর উপস্থাপনায় আরো বক্তব্য প্রদান করেন সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মাহাবুর রহমান, প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন, ঢাকা ডিজিটাল ডায়াগনস্টিক পরিচালক কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, রেইবো হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক মহসীন ভুইয়া, ফ্যামেলী কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচাকল তানভীর মিয়া আরিফ, আজাদ ডিজিটাল ডায়াগনস্টিক ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, হিলশা মেডিকেল এর ব্যবস্থাপা পরিচালক আবু বক্কর, মীম ডায়াগনস্টিক এর পরিচালক কার্তিক চন্দ্র, পদ্মা হাসপতালে ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এম সফিউল্যাহ প্রমুখ ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকতা ডাঃ রফিকুল হাসান ফয়সাল, মেডিকেল অফিসার ইমামুল মুস্তাসিরসহ বিভিন্ন বেসরকারি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের অর্ধশতাধিক মালিকগন।
সভায় সদর হাসপাতালের রোগীদের প্রাইভেট হসপিটাল এবং ডায়াগনস্টিক কোন পরীক্ষা নিরীক্ষা হলে একটা ভালো পাসেন্টিসে ছাড় দেয়ার বিষয়ে সভায় ঐক্যমত্য হয় এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক/
১৬ মার্চ ২০২৬