চাঁদপুর শহরের পুরানবাজারে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে অর্ধশতাধিক মক্তব শিক্ষার্থীর মাঝে রান্না করা খাবার ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) পুরানবাজার ১ নম্বর ওয়ার্ডের দুধপট্টি এলাকায় আনন্দঘন পরিবেশে এ মানবিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের সার্বিক তত্ত্বাবধানে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাবার ও শিক্ষা সামগ্রী তুলে দেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান এবং সংস্থার স্বপ্নদ্রষ্টা আশিক খান। বিতরণ শেষে শিক্ষার্থীদের কল্যাণ, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, বিশিষ্ট সমাজসেবক মো. সাদ্দাম হোসেন এবং সোহেল। এছাড়াও বিজয়ী নারী উন্নয়ন সংস্থার একঝাঁক স্বেচ্ছাসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান বলেন, “সুবিধাবঞ্চিত ও ধর্মীয় শিক্ষায় নিয়োজিত কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের লেখাপড়ায় উৎসাহিত করাই আমাদের এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও বিজয়ী নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৩১ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur