সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন সভাপতির আর্থিক সহায়তা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর গ্রামে অবস্থিত ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি এপেক্স মনির হোসেন (এলএলবি)-এর পক্ষ থেকে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) মাদ্রাসার মিলনায়তনে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার সুপার মুফতি আখতার হোসেন সাদেকীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি ও দৈনিক ইলশেপাড়ের সহকারী সম্পাদক সাংবাদিক এপেক্স মনির হোসেন (এলএলবি)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “উপজেলা সদর থেকে অনেক দূরে অবস্থিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। যারা এ প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করলে তাদের সেই ত্যাগ ও কষ্ট সার্থক হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সমাজে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক অবক্ষয় বাড়ছে। এসব থেকে দূরে থাকতে পারলে শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে পারবে। শুধু ভালো ফল করলেই হবে না, ভালো মানুষও হতে হবে। তাহলেই জীবনের প্রকৃত সার্থকতা অর্জিত হবে।”

তিনি জানান, যেসব শিক্ষার্থী এবার সহায়তার আওতায় আসতে পারেনি, ভবিষ্যতে তাদেরও বিভিন্নভাবে সহযোগিতা করা হবে। পাশাপাশি মাদ্রাসায় সর্বোচ্চ উপস্থিতি ও ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের পুরস্কার ও স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

প্রাচীন এ বিদ্যাপীঠের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করবো।”

এসময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে অবদান রাখায় মোল্লা ডেভেলপমেন্ট গ্রুপের চেয়ারম্যান, মাদ্রাসার সাবেক সফল সভাপতি, শিক্ষানুরাগী, সৌদি আরবের দাম্মাম প্রাদেশিক বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ ফারুক মোল্লা রিপন এবং দাতা সদস্য তরুণ সমাজসেবক মাহবুব মোল্লা সোহাগসহ সংশ্লিষ্ট সকল শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের পুলিশ পরিদর্শক মেহেদী হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পুলিশ পরিদর্শক মাসুম হোসেন, অতিরিক্ত পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম ও তোফায়েল আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মাদ্রাসার সাবেক বিদ্যোৎসাহী সহ-সভাপতি মিজানুর রহমান মোল্লা, সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ মিয়াজী, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবু মোল্লা, বিএনপি নেতা শরীফ হোসেন মজুমদার, নবনির্বাচিত অভিভাবক সদস্য কবির হোসেন মোল্লা, জসিম উদ্দিন পাটোয়ারী, জাহাঙ্গীর আলম পাটোয়ারী, হাবিবুর রহমান সোহাগ, শিক্ষক প্রতিনিধি আজিজ, আনোয়ারুল হক, পাখি বেগম, যুবদল নেতা আরিফ হোসেন শুক্কুর ও বিল্লাল হোসেন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফরিদগঞ্জ প্রতিনিধি/ ১৫ মে ২০২৬