সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রধান শিক্ষকের বাড়ি মতলব

সিলেটের ছাতকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষক আলমগীর হোসেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আলমগীর হোসেন উপজেলার বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টের কাছে সুহিতপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। প্রধান শিক্ষক বাড়ী চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উত্তর পিংড়া।

নিহত আলমগীর হোসেন রাজার চাচাতো ভাই মনির রাজা সিলেটের তার আত্মীয়ের বরাত দিয়ে বলেন, সে আজ বিকেলে সিলেট কোতোয়ালি থানা এলাকায় রিক্সয় করে বাসায় যাচ্ছিল।হঠাৎ পেছন থেকে একটি নসিমন গাড়ী ধাক্কা দিলে রিক্সা থেকে ছিটকে নীচে পড়ে গেলে নসিমনের চাকায় পিষ্ট হয়ে মাথায় মারাত্মক আঘাত পায়। স্থানীয় লোকজন উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। নিহত আলমগীর হোসেন রাজা তার স্ত্রী ও ২ পুত্র সন্তানকে নিয়ে সিলেটে দীর্ঘ দিন যাবৎ স্থায়ীভাবে বাসাবাড়ি করে বসবাস করছেন।

তার এ সংবাদ পেয়ে গ্রামের বাড়ী মতলবে শোকের মাতম নেমে আসে।

এদিকে তার বড় বোন ও নিকট আত্মীয় সজন সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি বলে কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক
১৭ মার্চ ২০২৬