সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের মৃত্যুতে এস এ সুলতান টিটুর শোক

চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বর্ষিয়ান নেতা জি এম ফজলুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমব্যাদনা জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ফ্লা. লে. (অব.) এসএ সুলতান টিটু।

১৭ মার্চ মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, জি এম ফজলুল হকের মৃত্যুতে চাঁদপুরবাসী ও দেশের অপুরনীয় ক্ষতি হলো। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁর ইন্তেকালে দেশ ও জাতি একজন অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। ব্যাক্তিগত ও রাজনৈতিক জীবনে জি এম ফজলুল হক বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। তিনি আজীবন সততা, আদর্শ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর কর্মময় জীবন ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

এছাড়া শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আল্লাহ তাঁকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।

স্টাফ রিপোর্টার/
১৭ মার্চ ২০২৬