Home / উপজেলা সংবাদ / কচুয়া / সাদা রং-এ সজ্জিতকরণ ও রাস্তার দুপাশে ফুলের চারা, বদলাতে চান পুরো কচুয়া

সাদা রং-এ সজ্জিতকরণ ও রাস্তার দুপাশে ফুলের চারা, বদলাতে চান পুরো কচুয়া

সারি-সারি গাছে সাদা রং, রাস্তার দু’পাশের আগাছা পরিস্কার, মোড়ে মোড়ে ফুল, বনজ ও ফলের চারা রোপনের মাধ্যমে বদলে যাচ্ছে এলাকা। এ যেন অন্যরকম নান্দনিক পরিবেশ ও লেগেছে ডিজিটালের ছোঁয়া। নি:স্বার্থে মানবিক এ কাজটি নিজস্ব উদ্যোগে বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছেন, শিলাস্থান গ্রামের মুন্সি বাড়ীর সম্ভ্রান্ত পরিবারের সন্তান, বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ আব্দুল মালেক মুন্সীর সুযোগ্য সন্তান, শিলাস্থান জনকল্যান সোসাইটির প্রতিষ্ঠিাতা, সৎ ও বিনয়ী এবং সাদা মনের মানুষ মুন্সী মো: সাখাওয়াত হোসেন আজাদ।


সরেজমিনে জানাগেছে, চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের হরিপুর-নিন্দপুর সড়কের শিলাস্থান গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে রাস্তার দু-পাশের গাছে রং সজ্জিতকরন, নানা জাতের ফুলের ছাড়া রোপণ ও রাস্তার দু’পাশের আগাছা পরিষ্কার করনের উদ্যোগ নিয়েছেন, তরুনদের আইকন, উপজেলা যুবদলের সহ-সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুন্সী মো: সাখাওয়াত হোসেন আজাদ। তিনি কচুয়া উপজেলার হরিপুর থেকে শিলাস্থান সড়কের প্রায় ৩ কিলোমিটার রাস্তার দু’পাশে ব্যক্তি উদ্যোগে গাছে গাছে সাদা রঙ্গের রং সাজিয়ে দিয়েছেন, দু’পাশে ফুলের ছাড়া ও আগাছা পরিষ্কার করে দিয়েছেন।


কোনো ধরনের জনপ্রতিনিধি না হয়েও এ এলাকার সড়কে বিলাস ও বাহারী ফুল গাছ রোপন ও রাস্তার দু’পাশে আগাছা পরিস্কারের কর্মসূচি নেন তিনি। তার এ ব্যতিক্রমী মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা মহসীন মিয়া, মাসুদ রানা ব্যাপারী, কাজী তিতুমীর মজুমদার, কাজী তানভীর হোসেন সহ আরো অনেকে বলেন, এলাকায় চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। মুন্সী মো: সাখাওয়াত হোসেন আজাদ এর ব্যাতিক্রমী উদ্যোগে এলাকায় চুরি, ছিনতাই রোধে যে উদ্যোগ নিয়েছেন তা নি:সন্দেহে ভালো উদ্যোগ। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের শিলাস্থান এলাকার গুরুত্বপূর্ন সড়কে আগাছা পরিস্কার, বিলাসী ও বাহারী ফুলের চারা রোপন এবং চুরি-ছিনতাই রোধে উদ্যোগ নেয়া হয়েছে তা প্রশংসার দাবিদার।


মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবীর অত্যান্ত বিশস্ত ও কাছের লোক হিসেবে পরিচিত মুন্সী মো: সাখাওয়াত হোসেন আজাদ এবার কচুয়া চেয়ারম্যান প্রার্থী হবে এমন কথা এখন প্রতিটি মানুষের মুখে মুখে।
স্থানীয়দের মতে, রাজনীতির মাঠে ত্যাগ ও সততার পরিচয় দিয়ে মুন্সী মো: সাখাওয়াত হোসেন আজাদ ইতোমধ্যে এলাকার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ তাকে কচুয়ার মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।


কচুয়ার সচেতন মহলের মতে, একজন সৎ ও দায়িত্বশীল নেতৃত্বই পারে উপজেলাবাসীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে। আর সেই নেতৃত্বের জন্য মুন্সী মো: সাখাওয়াত হোসেন আজাদ হতে পারেন সময়ের উপযুক্ত ব্যক্তি।


স্থানীয়রা জানান, মুন্সী মো: সাখাওয়াত হোসেন আজাদ একজন সৎ, যোগ্য, শিক্ষিত ন্যায়পরায়ণ ও মানবিক গুনের মানুষ। এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় তাকে পাশে পাওয়া যায়।


এলাকার প্রবীণ ও তরুণদের অনেকেই মনে করেন, কচুয়ার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাই আসন্ন কচুয়া উপজেলা নির্বাচনে তাকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চান তারা।
এদিকে এলাকাবাসীর প্রত্যাশা, মানুষের ভালোবাসা ও সমর্থনকে মূল্যায়ন করে হাজারো তরুন ও যুবকদের ভরসা মুন্সী মো: সাখাওয়াত হোসেন আজাদ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমনটাই সকলের প্রত্যাশা। এলাকাবাসী জানান, মুন্সী সাখাওয়াত হোসেন আজাদ শিলাস্থান গ্রামের একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। এই গ্রাম থেকে ১৯৭৯ সালে আলফাজ উদ্দিন আহাম্মেদ জাতীয় সংসদ সদস্য হয়েছেন। বিশেষ করে শিলাস্থান মুন্সী বাড়ির তথা এ গ্রামের যুবকরা সারা কচুয়ার সু-খ্যাতি বয়ে এনেছে। শিলাস্থান গ্রামের শিক্ষিত যুবকরা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত সহ কর্মক্ষেত্রে সফলতা বয়ে এনেছে। তাই এলকাবাসীর ধারণা আগামী নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্স¦ার্থ সমাজসেবক মুন্সী সাখাওয়াত হোসেন আজাদ উপজেলা চেয়ারম্যান হয়ে এলাকার সাধারন মানুষের ভাগ্য উন্নয়নে পাশে থাকবে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুন্সী মো: সাখাওয়াত হোসেন আজাদ বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্ব। শুধুমাত্র নিজ এলাকায় নয়, ভবিষ্যতে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন সড়কে চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে গাছে গাছে লাল ও সাদা রং দিয়ে সজ্জিতকরণ করা হবে। পাশাপাশি কচুয়াকে এগিয়ে নিতে সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন তিনি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩০ মার্চ ২০২৬